চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। যদিও এখনো তফসিল ঘোষণা হয়নি, তবুও চায়ের দোকান থেকে গ্রামে গ্রামে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা।
এবারের নির্বাচনে চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ব্যবসায়ী মো. মিনহাজ উদ্দিন। তিনি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
তরুণ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তার ব্যাপক জনসমর্থন রয়েছে। ইতোমধ্যে তিনি ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
মিনহাজ উদ্দিনের বাবা মরহুম ডা. আব্দুল শরীফ একজন ইউপি সদস্য ছিলেন। বাবার আদর্শ ধারণ করেই তিনি জনসেবায় এগিয়ে যেতে চান। তার বাড়ি চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায়। এলাকায় তিনি একজন তরুণ সমাজসেবক ও দানবীর হিসেবে পরিচিত। ক্রীড়া সংগঠন, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে তিনি সাধ্যমতো সহযোগিতা করে আসছেন।
স্থানীয়দের ভাষ্য, "মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় আমরা তরুণ ও যোগ্য প্রার্থী মো. মিনহাজ উদ্দিনকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।"
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী মো. মিনহাজ উদ্দিন বলেন, "আমি একজন ব্যবসায়ী। আমার মরহুম বাবা যেমন এলাকার মানুষের জন্য কাজ করেছেন, আমিও তার পথ ধরে চলতে চাই। আমি কিছু নিতে নয়, দিতে এসেছি। চুনতির ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গঠনে কাজ করব।"
তিনি ৭ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..