আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 28
ছবির ক্যাপশন :

রূপসা প্রতিনিধি: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে ১২ অক্টোবর দুপুরে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলায় ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৫ হাজার ৬৫৪টি খানায় (পরিবারে) সরাসরি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ৭৫ জন তথ্য সংগ্রহকারী ও ৭ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে জরুরি পরিস্থিতি ও জনবল সংকট মোকাবিলায় ৭ জন তথ্য সংগ্রহকারী এবং ১ জন সুপারভাইজারকে রিজার্ভ রাখা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নৈহাটি ইউনিয়নে সর্বোচ্চ ২৪ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, আইচগাতী ইউনিয়নে ১৯ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, ঘাটভোগ ইউনিয়নে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, শ্রীফলতলা ইউনিয়নে ১১ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং টিএসবি ইউনিয়নে ৭ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তবে মাঠপর্যায়ে ডিজিটাল ডাটা এন্ট্রির জন্য প্রয়োজনীয় ট্যাবের স্বল্পতা থাকায় প্রাথমিক পর্যায়ে উপজেলার সব এলাকায় একযোগে কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। এ কারণে আপাতত তিনটি ইউনিয়নের তিনটি নির্দিষ্ট ওয়ার্ডে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে আইচগাতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৫ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, নৈহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং শ্রীফলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৩ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় ট্যাবের সরবরাহ নিশ্চিত হলে পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতেও পূর্ণাঙ্গভাবে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতার সভাপতিত্বে প্রেস কনফারেন্স পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মহিতোষ ভট্টাচার্য, নয়ন মোড়ল, নাঈম আহম্মেদ, রিশাদুল ইসলাম, আরমান শেখ, রাজু শেখ, সুপারভাইজার শেখ হৃদয় আহম্মেদ রিপন এবং তথ্য সংগ্রহকারী আলিফ মল্লিক, সাপিন আলম, তানসিন সুলতানা, সাদিয়া খাতুনসহ অনেকে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728