আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 6
ছবির ক্যাপশন :

সাহাদাৎ হোসেন চৌধুরী : সোনারগাঁও (নারায়ণগঞ্জ) 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগ উঠেছে।
 গতকাল বুধবার দুপুরে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন ভূক্তভোগী নারী মাকসুদা হোসেন। এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জ সোনারগাঁ আমলী আদালতে তিনি বাদি হয়ে ৯জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন স্বামী লোকমান হোসেন।  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাকছুদা হোসেন বলেন , ২০১১ সালে তিনি উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলী মৌজার ১৭ শতাংশ জমি ক্রয় করেন। নামজারি ও খাজনা পরিশোধের মাধ্যমে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে পানাম গাবতলী এলাকার হযরত আলীর ছেলে আল আমিন, শফিকুল ইসলামের ছেলে সাকিব, আব্দুল আউয়ালের ছেলে সুমন, আজব আলীর ছেলে শফিকুল ইসলামসহ ৯জন মিলে ওই জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে ভূক্তভোগীর নারীর কাছ থেকে ১০ লাখ টাকবা চাঁদা দাবি করেন। দাবিকৃত ওই টাকা না দিয়ে জমিতে গেলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের তিনি দাবি করেন, চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগে সোনারগাঁ থানায় মামলা করার উদ্দেশ্যে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত না করে এজহার নামীয় আসামী সুমনের ভাই প্রভাবশালী চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে আঁতাত করে হয়রানী করে। এছাড়াও জমিতে রাখা আড়াই হাজার ইট এবং ১৫ বস্তা সিমেন্ট চুরি করে নিয়ে যায়।
অভিযুক্ত আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই নারীকে তিনি চেনেন না। কখনো দেখা হয়েছে বলে মনে পড়ছে না। যে জমিটি নিয়ে মামলা করা হয়েছে, জমিটি দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা। এ মাঠে স্থানীয় শিশু  ও কিশোররা  বিভিন্ন খেলাধুলা করা হয়। তবে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসমাইল হোসেন হিন্দুদের সম্পত্তি ভুয়া দলিল তৈরির মাধ্যমে এ নারীর কাছে বিক্রি করে। ওই নারী প্রতারণার শিকার হয়েছেন। 

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728