আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

মোল্লাহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, এ বছর মোল্লাহাট উপজেলায় মোট ৭৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আগাম প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজা কমিটির সঙ্গে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোল্লাহাটের ৭৮টি পূজামণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।
#

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728