আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

মহিদুল ইসলাম( শাহীন) খুলনা থেকে, 

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের তাগিদ। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউসি)-এর উদ্যোগে ‘ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক প্রশিক্ষণটি ১৩ ও ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এম এ হান্নান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আসাদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাঁদের সফট স্কিল, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে। ওবিই পদ্ধতি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে দক্ষিণাঞ্চলের কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ও নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী, বাস্তবভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম প্রণয়ন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও কারিকুলাম অনুসরণ করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষা ও গবেষণার সমন্বিত বিকাশের মাধ্যমে খুকৃবিকে একটি মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা। তিনি ওবিইর ধারণা, প্রোগ্রাম ও কোর্সের কাঙ্ক্ষিত শিক্ষণফল নির্ধারণ, কারিকুলাম ডিজাইন, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং ওবিইভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রশিক্ষণে খুকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষকসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. মোহাম্মদ মুশাররাফ উদ্দিন ভূঁইয়া, প্রফেসর ড. মোহাম্মদ আলম মিয়াহ, প্রফেসর ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, প্রফেসর ড. মো. রুহুল আমিন, প্রফেসর ড. মো. শহিদুর রহমান, প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন, প্রফেসর ড. মো. হারুন আর রশীদ, প্রফেসর মো. শরীফ আর রাফি, প্রফেসর ড. মোহাম্মদ শাফি উল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল হক, প্রফেসর ড. মো. শাহেদ রেজা, প্রফেসর ড. হারুনুর রশীদ এবং প্রফেসর ড. মো. আমিনুর রহমান।

প্রশিক্ষণে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওবিইভিত্তিক কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়ন এবং দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728