আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালঅনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 93
ছবির ক্যাপশন :

রূপসা প্রতিনিধি: রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ঘাটভোগ ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ঘাটভোগ ইউনিয়নের ডোবা মাঠে ঘাটভোগ ইউনিয়ন ফুটবল একাদশ ও শ্রীফলতলা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়।  খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্রয়ে খেলা শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে পাঁচটি করে কিকেও দুই দলের মধ্যে সমতা বজায় থাকে। অবশেষে অতিরিক্ত এক কিকের লড়াইয়ে ঘাটভোগ ইউনিয়ন একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক বাবু।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হাসান, আকিব জাবেদ, হাসান আলী ও তকবীর। ধারাভাষ্যকার ছিলেন খোরশেদ আলম।
খেলাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন 
 খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। 
 জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন  খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খান জুলফিকার আলি জুলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান মোড়ল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির শেখ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা এসএম আঃ মালেক, সাইফুল ইসলাম পাইক, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও ক্রীড়া সংগঠক রমেশ চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আয়ূব মোল্যা, সমাজসেবক এস ওয়াহিদুর রহমান বাবু,  শরিফুল ইসলাম বকুল, খান আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ইজারাদার, আনোয়ার লস্কর,  স,ম হাসিবুর রহমান, খায়রুল আলম খোকন, মোকাররম হোসেন,
 প্রাণ গোপাল বিশ্বাস, আবুল কাশেম কালা, রাধাকান্ত শিকদার, মহিতোষ ভট্টাচার্য, শামীম হাসান, আরিফ মোল্যা, নুর আলী মেম্বর, মোল্যা দুরুল ইসলাম, তপন দাস, আলামিন লস্কর, মোস্তাইন শেখ, রনি লস্কর, মনির আহম্মেদ লস্কর, স,ম শফিকুল ইসলাম,  শান্তিরাম মল্লিক, পূর্ণেন্দু মন্ডল, শ্যামল কুমার বিশ্বাস, শান্তিরাম মন্ডল, নাসির শেখ ও সাগর কুমার দাস প্রমুখ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728