আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 125
ছবির ক্যাপশন :

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধি, নওগাঁ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানটি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন নন্দাইল এলাকায় সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির অস্থায়ী পোস্ট এলাকায় পরিচালিত হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728