আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 21
ছবির ক্যাপশন :

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগান সামনে রেখে বাগেরহাটের মোংলার শ্রমিক সংঘ চত্বরে শুক্রবার (৯ই অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে মোংলা ও সুন্দরবনসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষার এ উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মোংলা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আলাউদ্দিন ও মীর সাগর। এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুবদলের এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও মহিলা দল। কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।#

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728