আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

মোংলায় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায়দের মাঝে স্কুল ব্যাগ, সেলাই মেশিন-ফ্যান-বেঞ্চ বিতরণ

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

মোংলা বাগেরহাট প্রতিনিধি:
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ থেকে বাগেরহাটের মোংলায় শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে স্কুল ব্যাগ, সেলাই মেশিন, সিলিং ফ্যান ও বেঞ্চসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেঞ্চ ও সিলিং ফ্যান এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিনসহ প্রয়োজনীয় বিভিন্ন সহায়তা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিবেশ উন্নয়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষ করে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728