আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

মোংলা থেকে ৭৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬/১০/২০২৬ তারিখ, রাত ০১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ হতে মোংলা গামী পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। মোঃ ইব্রাহিম (২৩), পিতা: মিলন তালুকদার, সাং: ফুলহাতা, থানা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট, পারভেজ আহম্মেদ (২৫), পিতা: ওয়ারিসুল হক, সাং: বৈকুণ্ঠপুর, থানা: রংপুর, জেলা: রংপুর, ৩। আমিনুর রহমান (৩২), পিতা: জাহাঙ্গীর আলম, সাং: বেলুবালারহাট, থানা: কোতোয়ালি, জেলা: রংপুর, ৪। নূর আমিন (২৮, পিতা: লিজু মিয়া, সাং: বৈকুণ্ঠপুর, থানা: রংপুর, জেলা: রংপুর।গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ ক) মাদকদ্রব্য ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728