আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ১২।ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :

সাহাদাৎ হোসেন চৌধুরী :সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ও বিভিন্ন মামলা মোট ১২ জনকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। 
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৮ পিস ইয়াবাসহ দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবী হিসেবে সাতজন, পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।

ইয়াবাসহ আটক দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁয়ের কাশিপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মহিউদ্দিন (২৭) ও বন্দরের কলাবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফারুক (৪২)।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার প্রতাপেরচর এলাকার স্বপন (৩৯) সোনারগাঁ উপজেলা যুবলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া মাদকসেবী হিসেবে জামাল হোসেন (২৫), মো. মুজিবর (৬০), মো. তারেক মিয়া (২৪), মো. ইসমাইল (৩০), সাকিব হাসান (২২), মো. সুমন (২৭) ও মো. আতিক হাসানকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (৫০) এবং আদালতের পরোয়ানাভুক্ত মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে পুলিশ জানায়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728