আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। মামলার অপর আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চাওয়া হয়েছে।প্রসিকিউশনের ভাষ্য, জুলাই আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়। এ মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসবের প্রমাণ উঠে এসেছে বলেও দাবি করেছে প্রসিকিউশন।এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, এর ফলশ্রুতিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728