আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 
শনিবার দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ ও সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ( পিপিএম) এর তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রথম  অভিযাটি উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় পরিচালিত হয়।সে সময় কোম্পানিগঞ্জ এলাকার  মো. শরীফ (৪০) ও মো. মোস্তফা  (৪৭) কে গ্রেপ্তার করা হয়।  সে সময় তাঁদের হেফাজত থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রাত ২টা ১৫ মিনিটে উপপরিদর্শক (এসআই) ওয়াছেক মিয়ার নেতৃত্বে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় একটি ১০ তলা ভবনের সামনে পাকা রাস্তা থেকে শাহাবুদ্দিন আহম্মদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শাহাবুদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি সোনাপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728