আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলার ১৩ জন আটক

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

সাহাদাৎ হোসেন চৌধুরী: সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, পুরোনো মামলার আসামি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১৩ জনের মধ্যে মাদকসেবনের অভিযোগে ৯ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, পুরোনো মামলায় ২ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ১ জন রয়েছেন।
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তাররা হলেন মো. রুবেল মীর (৩২), আজমাইন কবির (৩০), নাদিম (২৫), ফরহাদ হোসেন (২৮), শাহ আলম (২৭), সবুজ (২৪), রাজা মিয়া (৪০), মো. ইব্রাহিম (২২) ও শিমুল মিয়া (২২)।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার তাজুল ইসলাম (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, তিনি কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাদিপুর ইউনিয়নের আন্ধারমানিক এলাকার হযরত আলী (৫০) ও পনির মিয়া (৩৫)কে।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728