আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

শিশুদের নিরাপদ সড়ক চলাচল ও সুন্দর ভবিষ্যৎ গড়তে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:


শিশুরাই আগামীর আলোকিত ভবিষ্যৎ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের নিরাপদ সড়ক চলাচল নিশ্চিতকরণ ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত ও শিশুবান্ধব সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), টি.আই (প্রশাসন), হাটহাজারী জোনে কর্মরত ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

কর্মসূচিতে ট্রাফিক পুলিশ সদস্যরা শিশুদের সাথে আন্তরিক মতবিনিময় করেন এবং রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার ও সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের বিষয়ে সহজ ও আকর্ষণীয় ভাষায় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যাতে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারে।

শুধু সড়ক নিরাপত্তাই নয়, কর্মসূচিতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, শিক্ষক ও পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়। অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার পরিহার করে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সময় দেওয়ার পরামর্শও দেওয়া হয়।

ট্রাফিক পুলিশকে কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। শিক্ষক ও অভিভাবকরা পুলিশের এমন আন্তরিক, জনবান্ধব ও শিক্ষামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, শিশুদের মনে সচেতনতার বীজ বপনের মধ্য দিয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728