আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

ডুমুরিয়ায় আন্তর্জাতিক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :



খান আরিফুজ্জামান(নয়ন),
ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করার প্রত্যয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা সভা ও প্রাণবন্ত সাহিত্য আড্ডা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাহপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয়ে এ সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাহিত্যিক, কবি, সংস্কৃতিকর্মী ও সুধীজনদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শাহপুর শাখার সভাপতি দীনেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চলচ্চিত্রকার, কবি ও সাহিত্যিক খান আখতার হোসেন।

গাঙচিল সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি জাতির মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে বই, কবিতা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাপস সাহা, আশরাফ আলী গোলদার, ইকবাল হোসেন বিশ্বাস, সুভাষ চন্দ্র রায়, অসীম কুমার সাহা, বিএম আব্দুল গফুর, কবি সুমন বিপ্লব, কল্যাণাশীষ মজুমদার, বাহারুল ইকবাল প্রমুখ। সম্মেলন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার সিদ্ধান্ত আলোচনা সভায় আগামী ১৮ সেপ্টেম্বর খুলনায় অনুষ্ঠিতব্য গাঙচিলের ১৯৯তম সাহিত্য সম্মেলনে শাহপুর শাখার সদস্যদের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর উত্তর ডুমুরিয়া এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। সাহিত্য আড্ডায় কবিতা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে মুক্ত আলোচনা এবং ভাবের আদান-প্রদানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শাহপুরে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গাঙচিলের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728