আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

বাকলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে তাণ্ডব, রাতভর অভিযানে ১৬ মামলার আসামি মুরাদসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:*চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, সিএনজি ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত ১৬ মামলার আসামি মোঃ মুরাদ (৪৩) সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।


গত ২৭ সেপ্টেম্বর, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে রাত ১০টা ৩০ মিনিটের দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা প্রকাশ্য সড়কে ইট-পাটকেল নিক্ষেপ, জনসাধারণের জানমালের ক্ষতিসাধন ও নাশকতা সৃষ্টি করে। রাস্তায় চলাচলরত একটি সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর করা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বাকলিয়া থানার একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রাতভর অভিযান চালিয়ে এ ঘটনার মূলহোতা এজাহারনামীয় ১নং আসামি মোঃ মুরাদ (৪৩), তার সহযোগী সুমন (৩৫) এবং রুহুল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মুরাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তার পিসিপিআর (Previous Crime Record) যাচাই করে দেখা যায়, সে সিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্তত ১৬টি মামলার এজাহারভুক্ত আসামি। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এলাকায় ত্রাস সৃষ্টি ও নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728