আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল 'মায়ের দোয়া' চানাচুর, ডবলমুরিংয়ে কারখানাকে ৫০ হাজার জরিমানা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

 টাকা জরিমানা


চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বারো কোয়ার্টার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে একটি চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৭টা ২৭ মিনিটে বারো কোয়ার্টারের পশ্চিম ঝর্ণাপাড়া এলাকায় 'মায়ের দোয়া চানাচুর কারখানা'য় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচামাল, নোংরা ড্রাম ও বস্তায় রাখা মশলা এবং খোলা স্থানে তৈরি খাবার ফেলে রাখার দৃশ্য দেখে হতবাক হন অভিযান পরিচালনাকারী দল।

এসময় আরও দেখা যায়, পণ্যে আকর্ষণীয় রং আনতে অনুমোদনহীন ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছে এবং একই পোড়া তেল বারবার গরম করে ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ জটিল রোগের কারণ হতে পারে।

চসিকের ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে কারখানাটির বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করে দেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, "আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য তৈরির সত্যতা পেয়েছি। পণ্য তৈরিতে নিষিদ্ধ রং, রাসায়নিক এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ মিলেছে। জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, নগরবাসীকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ জন্য নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীতে সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনুমোদনহীন এসব কারখানার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728