আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবেগেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :



সাহাদাৎ হোসেন চৌধুরী :সোনারগাঁ (নারায়ণগঞ্জ) 
গাজীপুর জয়দেবপুর - দেব্রগ্রাম- ভুলতা -মদনপুর সড়কের (ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে ) চারলেনে উন্নতকরন প্রকল্পের সোনারগাঁ সিংলাব-পাকুন্দা এলাকায় সড়কে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।  প্রায় কোয়ার্টার কিলোমিটারজুড়ে ভয়াবহ ফাটল দেখা দেয়।  এশনিবার (৩ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখতে পান।  যানবাহন চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এরপরই নারায়ণগঞ্জ সওজ কর্তৃপক্ষ যানচলাচল বন্ধ করে দেয়।  এই সড়কে আসা শত শত যানবাহন আটকা পড়ে।  এদিকে দুপুরে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।  বিকল্প

স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ ও উন্নয়নকাজে যথাযথ মানের ঘটতি ছিলো।  নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।  এছাড়া এশিয়ান হাইওয়ের কাজ করার সময় সড়কের পাশ থেকে মাটি খনন করে রাতের আঁধারে বিক্রি করা হয় যার কারনে সড়কের দু'পাশে পুকুরে পরিনত হয়। সড়কের দু'পাশে গাইড ওয়াল না থাকায় মাটির চাপের সড়কের পূর্বপাশের অংশ দেবে যায় । ফলে সড়কে বিশাল বড় বড় ফাটল দেখা যায়।  এতে যানচলাচল বন্ধ রয়েছে৷  সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে। এতে সড়কের ওই অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সাথে ভুমি ধসের আশংকাও করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, রাস্তা বানানোর সময় আমরা চোখের সামনে দেখেছি কী নিম্নমানের কাজ হইছে! খোয়া আর বিটুমিনের কাজের মান একদম খারাপ ছিল। এক বছরও গেলো না, এর মধ্যেই রাস্তা ফাইট্টা ধইসা পড়ল। সরকার কোটি কোটি টাকা খরচ করতাছে, আর ঠিকাদাররা চুরি কইরা আমাগো জীবন ঝুঁকিতে ফালাইতাছে।

​সড়কের পাশের স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, রাস্তা বানানোর নাম করে বিদেশী চায়না ঠিকাদারের সাথে সংশ্লিষ্ট কিছু এলাকার লোকজন রাতের আঁধারে সড়কের দু'পাশের জমির মাটি কৃত্রিম পুকুর বানিয়ে ফেলেছে৷ কোনো গাইড ওয়াল না করেই তারাহুরো করে সড়কটি নির্মাণ করে। ফলে মাটির চাপে আর দুই পাশের খাদের কারণে পুরো রাস্তা এখন দেবে গেছে। আর কয়দিন বৃষ্টি হইলে এই পুরা অংশ ধসে পড়বে৷  

স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃষ্টির পানি ও যানবাহনের চাপের কারণে ফাটল আরও বড় হয়ে সড়কের অংশবিশেষ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
তবে ভিন্ন কথা বলছেন, ঢাকা বাইপাস সড়ক চারলেন  উন্নয়ন প্রকল্পের পরিচালক  সৈয়দ আসলাম আলী। তিনি বলেন, টানা দুই তিন দিনের বৃষ্টর কারনে সড়কের  ঢাকা অংশের মাটি নরম হয়ে পড়ে। তারউপর সড়ক দিয়ে ভারী ভারী যানবাহন চলার কারনে সগড়েকের নরম হওয়া মাটি সরে  যাওয়ার কারনে রাস্তা দেবে গেছে। এ কারনে বেশ কিছু জায়ড়া জুড়ে সড়কে ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, প্রকল্প নির্মাণকারি প্রতিষ্ঠান পাবলিক পাটনারশীপ  প্রকল্প কনসেনান বা সেরকারি অংশিদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভলপমন্টে কোম্পানী লিমিপেডের কর্মকর্তারা সাথে কথা হয়েছে। তারা জরুরী ভাবে ডাইভারশন সড়ক দিয়ে যানবাহর চলাচলের ব্যবস্থা করছে। যেখানে মাটি সরে গেছে সেখানে ড্রিল করে নতুন করে রাস্তা মেরামত করা হবে।
সাহাদাৎ হোসেন চৌধুরী 

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728