আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 49
ছবির ক্যাপশন :

চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত হত্যা মামলার ১ জন, নিয়মিত মাদক মামলার ১ জন এবং জিআর সাজা পরোয়ানাভূক্ত ১ জন আসামীসহ মোট ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা যায়, গত রাতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানার একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা নিয়মিত হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মাদক মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামী এবং আদালত কর্তৃক জারিকৃত জিআর সাজা পরোয়ানাভূক্ত আরেক আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চন্দনাইশ থানার ওসি বলেন, মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় জনসাধারণ চন্দনাইশ থানা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728