আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রামের লোহাগাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পানত্রিশা এলাকায় বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষক শাহাব উদ্দিন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত না হলে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল। এ ধরনের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। মানববন্ধনে বক্তব্য রাখেন তারেক হোসেন, মেহেদী হাসান, রায়হান, নেজাম, রাকিবসহ আরও অনেকে।

এ বিষয়ে বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তবে অভিযুক্ত শিক্ষক শাহাব উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, "ভিডিওটি আমার নয়। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করা হয়েছে।"

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728