আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026
  • সংবাদটি দেখেছেন: 35
ছবির ক্যাপশন :


চট্টগ্রাম প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন Voice of Humanity and Social Development।

শনিবার দিনব্যাপী সংগঠনের সদস্যরা সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তানিব, প্রতিষ্ঠাতা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদ ইকমাম, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ মুবিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ সমাজকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমাদের এই কার্যক্রম চট্টগ্রামের প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে চলবে।

সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, শুধু গাছ লাগানোই নয়, রোপিত গাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য তারা নিয়মিত মনিটরিং করবেন।

Voice of Humanity and Social Development দীর্ঘদিন ধরে শিক্ষা, পরিবেশ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728