আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

রূপসায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :

রূপসা প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপসায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার ঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ। সাবেক জেলা বিএনপি নেতা ও জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল সাহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য নাজমুস সাকিব পিন্টু, এম এ সালাম, শেখ আলী আজগর ও জেলা যুবদল নেতা আয়ূব মোল্যা।সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু ও খুলনা জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোল্যা মেজবাউল ইসলাম।এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম সবুর রাজীব, বিএনপি নেতা শফিকুল ইসলাম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, শ্রমিক দল নেতা আঃ কুদ্দুস, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মুন্সী, দুলাল আকন, চৌধুরি সেলিম, জামাল মোল্যা, মাসুদুর রহমান, মনির আহম্মেদ লস্কর, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম লিটু, রনি লস্কর, শেখ মাসুদুর রহমান, হিরন চৌধুরি, বিল্লাল চৌধুরী, রাজীব শেখ, বাকি বিল্লাহ, মিঠুন শেখ, সেলিম চৌধুরী, হাফিজুর শেখ, শেখ মোহাম্মদ, ডা. খান আলমগীর বাবর, ইয়াসিন আরাফাত, আলামিন, নাজমুস সাকিব ও আশিকুজ্জামান মিঠুন প্রমুখ।সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সেনেরবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728