আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

দোহাজারীতে মহাসড়কের জায়গা দখল করে অবৈধ ব্যবসা, জনদুর্ভোগ চরমে

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 32
ছবির ক্যাপশন :

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান দোহাজারী বাজার। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ফুটপাত থেকে শুরু করে মহাসড়কের পাশের জায়গা দখল করে চলছে ব্যবসা। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকান, সিএনজি ও রিকশা স্ট্যান্ড। সন্ধ্যার পর যানজট ভয়াবহ রূপ নেয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে গাড়ি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল সড়কের জায়গা দখল করে ভাড়া দিয়ে ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ৫০০ থেকে ৬০০ ফুট পর্যন্ত সড়কের জায়গা দখল করে রাখা হয়েছে। দোহাজারী বাজারে যানজট এখন নিত্যদিনের ঘটনা। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অবিলম্বে মহাসড়কের জায়গা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728