আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

খুলনায় সাইবার ইউনিটের অভিযানে হারানো ৮৯ টি মোবাইল ও সাড়ে ৪১ হাজার টাকা উদ্ধার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 
খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট, এপিবিএন-৩ এর অভিযানে সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ৮৯ টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জিডির ভিত্তিতে এক ভিকটিমকেও উদ্ধার করা হয়। 

৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন-এর নির্দেশনায় গঠিত সাইবার ক্রাইম ইউনিটটি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার,হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণার মতো সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে আসছে। 

অধিনায়কের নির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মোঃ আলী নওয়াজ-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এসব মোবাইল ও প্রতারণার অর্থ উদ্ধার করে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন। এ সময় তিনি বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পাওয়া গেলে সাইবার অপরাধসহ বিভিন্ন ঘটনায় আরও বেশি ভুক্তভোগীকে আইনি সহায়তা প্রদান করা সম্ভব হবে। 

তিনি সবাইকে অনলাইন প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান। তিনি আরও বলেন,পুলিশ জনগণের জানমাল নিরাপত্তার জন্য সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728