লোহাগাড়া উপজেলা বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় তরুণ নেতৃত্বের জোরালো বক্তব্য দিয়ে সকলের নজর কেড়েছেন চুনতি ইউনিয়নের পরিচিত মুখ, তরুণ বিএনপি নেতা আব্দুল আজিজ আকাশ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
"আপনাদেরকে নিজের প্রকাশ করার কোনো দরকার নেই। আপনারা নিজেরাও দেখেছেন মাঠে-ময়দানে বিগত ১৭ বছর কিভাবে দলের পক্ষে কাজ করেছি। অনলাইনে কাজ করেছি, অফলাইনে কাজ করেছি, দলকে ঊর্ধ্বে তুলে ধরেছি। যখন দলের উপর চরম নির্যাতন নেমে এসেছিল, যখন অনেকে ভয়ে ঘরে ঢুকে গিয়েছিল, তখন আমি রাজপথে ছিলাম, মামলা-হামলা উপেক্ষা করে দলের পতাকা ধরে রেখেছি।"
তিনি বলেন, চুনতি ইউনিয়ন আয়তনে অনেক বড়। এর পশ্চিমে বাঁশখালী, পূর্বে লামা, দক্ষিণে চকরিয়া উপজেলা। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বিশাল ইউনিয়নের নেতৃত্ব সবসময় চুনতি সদর এবং মধ্য চুনতি থেকেই এসেছে। ফলে পূর্ব চুনতি, সাতগড়, পানত্রিশা, নারিশ্চা, চান্দার মতো বিস্তীর্ণ এলাকা সবসময় উন্নয়ন বঞ্চিত থেকে গেছে। সেখানে ভালো রাস্তা নেই, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর।
আব্দুল আজিজ আকাশ বলেন, "সাতগড়ের মুরুব্বিরা, আমার এলাকার মানুষই আমাকে বলেছে - বাবা তুমি নির্বাচন করো। আমি ব্যক্তিগতভাবে স্বাবলম্বী, আমার অর্থ-সম্পদ বা চেয়ারম্যানগিরির লোভ নেই। আমার একটাই স্বপ্ন - আমার জন্মভূমি পূর্ব চুনতি সহ পুরো চুনতিকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করা।"
তিনি দৃঢ়তার সাথে বলেন, "পশ্চিম চুনতি আধুনিক হলেও পূর্ব চুনতি আজও অবহেলিত। আমি এই বৈষম্য দূর করতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে ধানের শীষের টিকিট দেয়, ইনশাআল্লাহ পূর্ব চুনতির মানুষ দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে। কারণ তারা এখন পরিবর্তন চায়, তারা উন্নয়ন চায়।"
তার এই বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ তার বক্তব্যকে স্বাগত জানান।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..