আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশ

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

*নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভায় কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ সকল অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে কমিশনার ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। সভার শেষে সেপ্টেম্বর/২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728