আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

সিএমপি ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) টিম-০২ এর অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে নগরীর পাহাড়তলী থানাধীন বিডি মার্কেট মোড়স্থ রেনেডা বিল্ডিং এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি (দক্ষিণ) বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন ছাবেকুন নাহার (৩৩) এবং মোহাম্মদ ইউনুস (৪৫)। অভিযানকালে তাদের হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং- ১৭(৯)২৬ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিএমপি ডিবি (দক্ষিণ) বিভাগ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728