আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

খুলনা লবণচরা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 27
ছবির ক্যাপশন :

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ শ পিস ইয়াবাসহ রাফসান আহমেদ রুবেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাফসান আহমেদ রুবেল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে।

কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম ও লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। 

লবণচরা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও কনস্টেবল ৪৪৯৭ শেখ আশরাফুল আলম অভিযানটিতে অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাফসান আহমেদ রুবেলকে ৩০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন,এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং -১৫। তিনি আরও জানান,কমিশনার স্যারের নির্দেশে অভিযান চলমান 
রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728