আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :


 চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় সকাল ৮:০০ ঘটিকায় সালামি গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যগণ প্যারেডে অংশগ্রহণ করেন।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের টার্ন-আউট, শৃঙ্খলা, ড্রিল এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, "পুলিশের প্রতিটি সদস্যের শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধই একটি কার্যকর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার ভিত্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন। এ সময় তিনি যানবাহনগুলোর সামগ্রিক অবস্থা, রক্ষণাবেক্ষণ, ব্যবহারযোগ্যতা এবং সার্বক্ষণিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহারের উপযোগী রাখতে এবং যানবাহনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ ও অপারেশনাল প্রস্তুতি আরও সুসংহত করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728