আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার. মোল্লাহাটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন সোনারগাঁও ১৩০ পিস ইয়াবাসহ আটক ৩ সোনারগাঁওয়ে মধ্যেরাতে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরেণে একই পরিবারের ৪জন দগ্ধ
ad728

মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন :

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের দম্পতি ও তাদের ১৪ বছর বয়সী ছেলে আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—চরকুলিয়া গ্রামের মোঃ আমজাদুল হক (৫০), তার স্ত্রী শাহানাজ পারভীন (৪০) ও তাদের ছেলে আশরাফুল শেখ (১৪)। আশরাফুল চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং বিদ্যালয়ের রোল নম্বর-১ বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি দৃষ্টি প্রতিবন্ধী।

চিকিৎসাধীন আমজাদুল হক অভিযোগ করে বলেন, তিনি একটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টে চাকরি করেন। তার বড় ছেলে পুলিশে চাকরি করেন এবং মেঝ ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় বাড়ির অদূরে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। তার ছেলে আরাফাতুল শেখ ওই যুবকদের দিকে ঢিল ছুড়েছে—এমন অভিযোগ তুলে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
আমজাদুল হকের দাবি, হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় তার স্ত্রীর পরনের কাপড় ছিঁড়ে যায় এবং দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আশরাফুলকেও মারধর করে আহত করা হয়। হামলাকারীরা বাড়ির বেড়া ও ঘরের ভেতরে ভাঙচুর চালায় বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং তার স্ত্রীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পরপরই বিষয়টি মোল্লাহাট থানায় জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আমজাদুল হক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

স্থানীয় গ্রামপুলিশ টুটুল শিকদার জানান, হামলার ঘটনার পর স্থানীয়রা আমাকে ওই বাড়িতে পাঠায়। পরে হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসছি। বিষয়টি মিমাংসার কথা রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728