আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

সিরাজগঞ্জের পরিস্কার এ যেন মানুষের মিলন মেলা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন :



 সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ:


 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার অন্তর্ভুক্ত ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের  কবরস্থান স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ছুটির দিন হাওয়ায়  সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় অধ্যাপক, হাফেজ,কারী ডাক্তার, শিক্ষক, ভ্যানওয়াল শ্রমিকজনতাসহ  মহল্লার বিভিন্ন  নানা বয়সী মানুষ এ কার্যক্রমে অংশ নেন এ যেন মানুষের মেলন মেলা। 

ঘটনার দিন আমশড়া গ্রামের প্রত্যেক পাড়া থেকে ঘরপতি দক্ষ একজন করে প্রায় ৪০০ শত মানুষ স্বেচ্ছায় দা, কুড়াল, কাস্তে, হাত লাঙ্গল, কিটনাশক ব্যবহাকারী স্প্রে মেশিন  নিয়ে কবরস্থানে  জড়ো হন। তারা কবরস্থানের আগাছা, ঝোপঝাড় ও  বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করাসহ স্প্রে মেশিন দিয়ে ঘাস পচানো জন্য কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।  এতে করে কবরস্থানটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরে পায়।

কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খোকন, অর্থসম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর ও ইউপি সদস্য আতিউর রহমান আলহাজ বলেন,  কবরস্থান আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কমিটির দায়িত্ব নয়, সবার নৈতিক দায়িত্ব। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের পরিচ্ছন্নতা কার্যক্রম সফল হয়েছে।

আমশড়া  দারুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা আমজাদ হোসেন ও সাংবাদিক ফারুক আহমেদ বলেন, মানুষের কল্যাণে স্বেচ্ছাশ্রমের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও কবরস্থানসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আমশড়া কবরস্থান কমিটির সদস্য ও সলঙ্গা মহিলা মাদ্রাসার সহকারী ধর্মীয় শিক্ষক হাফেজ আব্দুল বারিক, বিশিষ্ট ব্যবসায়ী কলি মুদ্দিন মন্ডল ও বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন  বলেন, কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের  অধ্যাপক আলহাজ্ব জহুরুল ইসলাম ও আলহাজ্ব সোলাইমান হোসেন আরো বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কবরস্থান পরিষ্কার করার উদ্যোগটি অত্যন্ত ভালো একটি সামাজিক কাজ। এতে শুধু কবরস্থান পরিষ্কার হচ্ছে না, মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবও তৈরি হচ্ছে। এমন উদ্যোগে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।

আমশড়া  দারুল উলুম কাওমিয়া হাফিজা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদের, কারী আব্দুর রাজ্জাক ও জব্বার আলী এই প্রতিনিধিকে  বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কবরস্থান আমাদের মৃত স্বজনদের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। তাই এর পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ যারা স্বেচ্ছায় সময় ও শ্রম দিয়েছেন, তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

স্থানীয়রা জানায়, স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কারের এ উদ্যোগ এলাকায় সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করেছে। শেষে সবাই একত্রে গোশত দিয়ে গরম ভুনা  বিরানী ভোজের আয়োজন করা হয়। তাতে মাদ্রাসার ঈদগাঁ মাঠে মানুষের ঢল নেমে আসে। এতে অনেক দিন পর সবাই একত্রে হতে পেরে সর্বস্তরে সবাই খুশি হয়ে আনন্দে ও আবেগে আত্মহারা হয়ে পড়েন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728