আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

মেঘনার চরে শরতের শুভ্রতা, কাশফুলের বিছানায় মানুষের ভিড়

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

শাহাদাৎ হোসেন চৌধুরী :সোনারগাঁ(নারায়ণগঞ্জ) 

নদীর পাড়জুড়ে বাতাসে দুলছে কাশফুল। দূর থেকে তাকালে মনে হয়, মেঘনার চরে সাদা চাদর বিছিয়ে রাখা হয়েছে। ঋতুর রাণী শরতের বাংলার রুপ বদলের এই দৃশ্য এখন দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।

নীল আকাশের পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা,আর হালকা বাতাসের দোলায় মাঠ জুড়ে দুলতে থাকা কাশফুলের নাচন মনে করিয়ে দেয় ঋতু পরিবর্তন। আর চিরচেনা শরতের রুপ আরোও মোহনীয় হয়ে ধরা দিয়েছে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের
ভাটিবন্দর ও কান্দারগাঁওয়ের মাঝামাঝি মেঘনা নদীর এক চরে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২২০ একর এলাকাজুড়ে ফুটে আছে কাশফুল। নদীর জলরাশি, নীল আকাশ আর সাদা কাশফুল মিলে পুরো চরজুড়ে তৈরি হয়েছে মনোরম পরিবেশ। বিকেল হলেই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা।
কাশবনের ভেতর কেউ ছবি তুলছেন, কেউ আপনজনদের নিয়ে ঘুরছেন। শিশুদের ছুটোছুটি, তরুণদের সেলফি আর প্রকৃতিপ্রেমীদের ক্যামেরাবন্দী করার ব্যস্ততায় মুখর হয়ে উঠছে চর। অনেকেই নদীর পাড়ে বসে উপভোগ করছেন শরতের বিকেল।
দর্শনার্থী অনিক- শাপলা দম্পতি তাদের শিশু  কণ্যাকে নিয়ে বিকেলের এই শুভ্রতার প্রেমে মজে গিয়ে অনুভূতি প্রকাশ করেন,ছাত্র জীবনে বন্ধুদের নিয়ে অনেক মজা করতাম, ফুল গুলো ফু দিয়ে বাতাসে উড়িয়ে দিতাম আর বাতাসের সাথে দুলতে দুলতে আকাশের সাদা নীল রঙের মিশে যেতো। আজ সেই দিনের অনুভূতি যেনো আমাদের সন্তানেরা উপভোগ করছে। হাজার হাজার বিভিন্ন বয়সের লোক সমাগম কাশফুলের সৌন্দর্য সামনে থেকে দেখার অনুভূতি আলাদা। এখানে এসে শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা দূরে থাকা যায়। নদীর বাতাস আর কাশফুলের দোলা খুব ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দা আলম মিয়া বলেন, শরৎ এলেই প্রতিবছর এই চরে কাশফুল ফুটে। ফুল ফোটার পর বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুরতে আসেন। এতে জায়গাটি কয়েক মাসের জন্য দর্শনার্থীদের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে।
স্থানীয়রা বলছেন, কাশবনের এই সৌন্দর্য অবশ্য বেশিদিন থাকে না। ঋতু বদলের সঙ্গে সঙ্গে ঝরে পড়ে কাশফুল, বদলে যায় চরের চেহারাও। এরই মধ্যে নানা কারণে দেশের বিভিন্ন এলাকায় কাশবন কমে যাচ্ছে। তাই মেঘনার এই বিস্তীর্ণ কাশবনটি রক্ষা করা গেলে প্রতিবছর শরতে প্রকৃতির এই শুভ্র সৌন্দর্য দেখতে পারবেন দর্শনার্থীরা। কাশফুলে সাজা এই চর তখন হয়ে উঠতে পারে সোনারগাঁয়ের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক স্থান। আনাগোনায় জমজমাট হয়ে ওঠে বিশাল এই চর এলাকা,
এরই মাঝে স্থানীয় স্বল্প আয়ের মানুষগুলো এখানে- সেখানে ছোট পরিসরে কিছু খাবারের দোকানসহ চাহিদা অনুযায়ী বিভিন্ন পন্যর পসরা সাজিয়ে ব্যবসা করে পরিবারের চাহিদার জোগান দিচ্ছে। 
 বিভিন্ন অংশজুড়ে ঘন হয়ে জন্মছে এই কাশফুল বন। ছোট বড় মাজারি সাইজের এই ফুলের সমারোহ বাতাসের দোল খাওয়ার দৃশ্য যেনো গা ভাসিয়ে দেওয়ার আহ্বান করছে। এ যেন প্রকৃতি তার নিজ তুলিতে আঁকা এক দূর্লভ ছবির ফ্রেমে বাঁধা অপরুপ ক্যানভাস।

এই কাশফুল যেন ব্যস্ত জীবন ও শহরের কোলাহল থেকে  কিছু সময় প্রকৃতির কাছে আসার সুযোগ করে দিয়েছে।  ছোট বড় একই আলাপন মনে করিয়ে দেয় '' শরৎ রানী যেন কাশের বোরখাখানী খুলে, কাশবনের সেই আড়াল থেকে নাচছে দুলে দুলে।।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728