আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন :

সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই অসহায় ও দুর্গত মানুষের দুর্দশা লাঘব এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তার লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী এমপি মহোদয়।

তার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি। এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বলেন, দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ গৃহহীন থাকবে না। অসহায় মানুষের পুনর্বাসনে আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় জনগণের পাশে আছে।

এলাকাবাসী জানান, বন্যার পর থেকে শাহজাহান চৌধুরী এমপি মহোদয় ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই ধারাবাহিক মানবিক কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728