আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন : দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনার বটিয়াঘাটা উপজেলা সদরের নাহাড়িতলা এলাকার বাসিন্দা খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক রিংটন মন্ডল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিজ বাড়ি থেকে কর্মস্থল দৈনিক জন্মভূমি অফিসে যাওয়ার পথে খুলনার মহানগরীর আলকাতরা মিল এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের দুটি হাড় তিন স্থানে ভেঙে গেছে বলে জানা গেছে। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক রিংটন মন্ডলের দ্রুত সুস্থতার জন্য খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন,সম্পাদক নজরুল ইসলাম নবী সহ সকল নেতৃবৃন্দ। পাশাপাশি সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। অন্য দিকে সাংবাদিক রিংটন মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিভিন্ন পর্যায় গণমাধ্যম সদস্য বৃন্দ। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন। তার সুচিকিৎসার জন্য খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দ কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728