আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 6
ছবির ক্যাপশন :



মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ, প্রাণনাশের হুমকির প্রতিকার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মোল্লা আমান উল্লাহ নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
মোল্লা আমান উল্লাহ উপজেলার আস্তাইল গ্রামের মৃত দাউদ মোল্লার ছেলে। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন ভোররাতে দুর্বৃত্তরা তাঁর মুদি দোকানে আগুন দেয়। এতে দোকানে থাকা আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়। দোকানটি তাঁর পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন ছিল বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ বলেন, গত ২৬ জুন তাঁর স্ত্রী প্রসবব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিজারিয়ান অপারেশনের জন্য একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। জন্মের পর শিশুটির হৃদ্‌স্পন্দন ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন হয়।
এমন পরিস্থিতিতে পরদিন সকালে ফোনে তিনি জানতে পারেন, আগের রাতে তাঁর দোকানে আগুন দেওয়া হয়েছে। নবজাতক সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বেগের মধ্যে দোকান পুড়ে যাওয়ার ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম আর্থিক সংকটে পড়েন বলে জানান।
অগ্নিসংযোগের ঘটনায় মো. বিপ্লব মোল্লা নামে এক ব্যক্তির সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেন আমান উল্লাহ। পাশাপাশি ডেজি বেগম নামে এক নারী তাঁর নাম উল্লেখ করে এক আত্মীয়ের মোবাইল ফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, দোকানে আগুন দেওয়ার প্রায় এক মাস পর তাঁদের বাড়ির একটি ডিপ টিউবওয়েলের কল চুরি হয়। এ ঘটনায় একজনকে শনাক্ত করার দাবি করে তিনি বলেন, ওই ব্যক্তি তাঁকে জানিয়েছেন, বিপ্লব মোল্লা তাঁকে দুই পিস ইয়াবা ও এক হাজার টাকা দিয়ে কলটি চুরি করতে প্ররোচিত করেছিলেন। চুরি করা কলটি নদীতে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও ওই ব্যক্তির বরাত দিয়ে দাবি করেন তিনি।
আমান উল্লাহর ভাষ্য অনুযায়ী, পরে স্থানীয়ভাবে চান মিয়া মেম্বারের উপস্থিতিতে পারিবারিক আলোচনার মাধ্যমে কল চুরির বিষয়টি মীমাংসা করা হয়। তবে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগের কোনো কার্যকর সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ তাঁর দোকানে অগ্নিসংযোগের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্ত, চুরির ঘটনার সুষ্ঠু অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে আইনানুগভাবে ক্ষতিপূরণ পাওয়ার দাবি জানান। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, কারও প্রতি ব্যক্তিগত প্রতিহিংসা নয়, বরং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দোষীদের আইনের আওতায় আনা এবং পরিবারের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর মূল উদ্দেশ্য।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728