আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

ডুমুরিয়ায় সার ডিলার নিয়োগে পুনঃতদন্তের দাবি

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন :


খান আরিফুজ্জামান(নয়ন),
ডুমুরিয়া(খুলনা,প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীকে ডিলার নিয়োগের দাবি জানানো হয়েছে।

 এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনার জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের সার ব্যবসায়ী পঙ্কজ কুমার মন্ডল।

 আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি নিয়ম মেনে আবেদন করেন। পরে ১০ সেপ্টেম্বর ডুমুরিয়া উপজেলা থেকে তিনজন কর্মকর্তা সার ডিলার নির্বাচনের জন্য তদন্তে গিয়ে তার কাগজপত্র ও গোডাউন পরিদর্শন করেন। ওই ইউনিয়নে মোট ১১ জন আবেদনকারীর গোডাউন পরিদর্শন করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। 

পঙ্কজ কুমার মন্ডলের অভিযোগ, তদন্তের পর স্থানীয় দুই ব্যক্তি অর্থের বিনিময়ে ডিলার নির্বাচনের মাধ্যমে তাদের নাম পাঠানো হয়েছে বলে প্রচার করছেন। আবেদনকারী আরোও বলেন যাদের সার ডিলার নিয়োগে নির্বাচন করা হয়েছে তারা স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য, তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সদস্য পদ নাই। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি।

 তিনি বলেন ওই ব্যক্তিদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সরকারি আয়কর প্রদানের বিষয়েও প্রশ্ন তুলে তিনি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির আশঙ্কা প্রকাশ করেন। এ কারণে পুনরায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তিনি। 


তবে অভিযোগের বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি সবিতা সরকার বলেন, সার ডিলার নিয়োগে বিধিসম্মতভাবে যাচাই-বাছাই করেই প্রতিবেদন জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। কারও অভিযোগ থাকলে জেলা প্রশাসক বিষয়টি দেখবেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, রুদাঘরা ইউনিয়নের সার ডিলার নিয়োগের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস এবং মধুগ্রাম ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ওশিংটন গোলদারকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সুষ্ঠুভাবে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তবে চূড়ান্তভাবে কোন কোন আবেদনকারীর নাম ডিলার নিয়োগের জন্য পাঠানো হয়েছে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বিষয়টি অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ; পরে তা জানা যাবে।

 এদিকে, আবেদনকারী সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় পুনরায় নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে প্রকৃত ও যোগ্য ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। আবেদনে উত্থাপিত অনিয়মের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728