আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 165
ছবির ক্যাপশন :

চট্টগ্রাম প্রতিনিধি,

মানবতার সেবাকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কাঠামো অনুমোদন করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্মারক নং: GFJ/NC/2026/001।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলার নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এতে বলা হয়, এই দায়িত্ব শুধু একটি পদ বা পরিচয় নয়। এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি আমানত এবং মানবতার জন্য কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সংগঠনের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়, চট্টগ্রাম জেলা কমিটির প্রত্যেক দায়িত্বশীল সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান ও ঐক্যের সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন। জেলার প্রতিটি থানা ও এলাকার রক্তদাতা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনে মানুষের পাশে দ্রুত দাঁড়ানোই হবে কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি একজন দায়িত্বশীলের সক্রিয়তা একটি টিমকে এগিয়ে নিতে পারে। আর একটি শক্তিশালী টিম অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবগঠিত কমিটির পরিশ্রম, সময় ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম জেলায় একটি শক্তিশালী ও মানবিক রক্তদাতা নেটওয়ার্ক গড়ে উঠবে।

নবগঠিত কমিটিতে প্রধান পরিচালক, সিনিয়র সহ-প্রধান পরিচালক, সহ-প্রধান পরিচালক, প্রধান সমন্বয়ক, সহ-প্রধান সমন্বয়ক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও তথ্য সম্পাদকসহ মোট ৮ জন দায়িত্বশীল রয়েছেন।

*কমিটির মেয়াদ :*৩০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

GFJ রক্তদান কেন্দ্রের লক্ষ্য “মানুষের প্রয়োজনে দ্রুত পাশে দাঁড়ানো এবং রক্তের অভাবে যেন কোনো মানুষ অসহায় না থাকে।”

“রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার সেবায় আমরা একসাথে। একতা আমাদের শক্তি।”— এই স্লোগানকে সামনে রেখে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে সংগঠনটি।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728