আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

চন্দনাইশে দায়ের কোপে কিশোরের কান বিচ্ছিন্ন, মাহমুদুর রহমান নয়নসহ আসামিদের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026
  • সংবাদটি দেখেছেন: 31
ছবির ক্যাপশন :

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:*চট্টগ্রামের চন্দনাইশে জায়গা-সম্পত্তির বিরোধের জেরে এক কিশোরের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো দায়ের কোপে ওই কিশোরের কান বিচ্ছিন্ন হয়ে গেছে।


ভুক্তভোগী কিশোরের নাম জাবেদুল ইসলাম (১৮)। সে চন্দনাইশ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাতে চৌধুরীপাড়া এলাকায় জাবেদুলকে পথরোধ করে মাহমুদুর রহমান নয়নসহ কয়েকজন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ধারালো দা দিয়ে কোপানো হয়। এতে জাবেদুলের কান বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুতর আহত জাবেদুল বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় ভুক্তভোগী জাবেদুলের মা শাহিন আক্তার বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মাহমুদুর রহমান নয়নকে প্রধান আসামি করে কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার নথি ও বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মাহমুদুর রহমান নয়নের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ পাঁচটির বেশি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এলাকায় সে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

এদিকে মামলা দায়েরের পরও আসামিরা প্রকাশ্যে বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে পরিবারটি। এতে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728