আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোল্লাহাটে সংবাদ সম্মেলনে মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন রূপসায় নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হচ্ছে দুর্গোৎসব রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার মোংলায় নিখোঁজ নারী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সোনারগাঁও মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলায় হোমিও চিকিৎসককে বড় ছুরি নিয়ে হামলা সোনারগাঁও দেশীয় মদ কেরু সহ আটক ২ মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রূপসায় ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.
ad728

খুলনার সিভিল সার্জন ডাঃ মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 45
ছবির ক্যাপশন :

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুনের ডেঙ্গু আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া কামনা করেছেন।

এদিকে খুলনায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্য দিকে সিভিল সার্জনের দ্রুত সুস্হতা কামনা করেছেন খুলনা জেলার বটিয়াঘাটা,ডুমুরিয়া, পাইকগাছা,কয়রা,রুপসা,তেরখাদা,দিঘলিয়া,দাকোপ ও ফুলতলা 
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত সবাই।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728