Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 15, 2026

সংবাদ শিরোনাম : খুলনা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বী'র যোগদান

খুলনা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বী'র যোগদান
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী । গতকাল ৫ অক্টোবর সোমবার বিকেলে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান'র নিজেস্ব কার্যালয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ করেন । এসময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান -কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা পরিষদ'র সিএ মোঃ হারুন অর রশিদ সহ ভুমি অফিসের অন্যান্য কর্মচারী ও গণ্যমান্য কর্মীবৃন্দ। পরবর্তীতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী তার নিজস্ব কার্যালয়ে উপস্থিত হলে ভুমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করার পর তিনি সকলকে নিয়ে এক সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন,আমি জনগণের সেবক। ভুমি সংক্রান্ত বিষয় শতভাগ সেবা দেওয়ার জন্য সরকার বাহাদুর আমাকে এখানে পাঠিয়েছে। আমি চাই যার কাজ সে আমার কাছে আসবে, কোন দালাল আমার দপ্তরে গ্রহন যোগ্য নহে। এছাড়া তিনি ভালো এবং জবাবদিহি মুলক কাজ করার জন্য সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF