Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 15, 2026

সংবাদ শিরোনাম : লোহাগাড়ায় খাল পাড় কেটে ভাঙন সংস্কার, ঝুঁকিতে সড়ক ও বসতভিটা

লোহাগাড়ায় খাল পাড় কেটে ভাঙন সংস্কার, ঝুঁকিতে সড়ক ও বসতভিটা
লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ লোহাগাড়ার জাফর সর্দারের বাড়িঘাটা এলাকায় সুখছড়ি খালের ভাঙন সংস্কারের নামে খালের পাড় কেটে মাটি-বালি নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৪ লাখ টাকা বরাদ্দের এ কাজে ভাঙনস্থলের পাশ থেকেই মাটি ও বালি সংগ্রহ করা হয়েছে। এতে খালের পাড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় পানির স্রোতে ফের বড় ধরনের ভাঙনের আশঙ্কা করছেন তারা। এতে ঝুঁকিতে পড়তে পারে সড়ক, কৃষিজমি ও বসতভিটা।

ঠিকাদার নাজিম উদ্দিন জানান, যানবাহন চলাচলের সুযোগ না থাকায় আশপাশ থেকেই মাটি-বালি নেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন জানিয়েছে, খালের পাড় কেটে মাটি-বালি নেওয়ার নিয়ম নেই এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF