Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 15, 2026

সংবাদ শিরোনাম : ঘুষের ২ লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

ঘুষের ২ লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
চট্টগ্রামে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রারসহ তিনজন। মঙ্গলবার দুপুরে অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক।

আটককৃতরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।

দুদক সূত্রে জানা গেছে, দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য জমা দেওয়া হয়। কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকলেও ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখা হয় এবং দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে ফাঁদ পাতে দুদক। পরিকল্পনা অনুযায়ী ঘুষের টাকা লেনদেনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে দুদক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF