Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 15, 2026

সংবাদ শিরোনাম : বটিয়াঘাটা থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে পুলিশ-জনগণের মতবিনিময় সভা

বটিয়াঘাটা থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে পুলিশ-জনগণের মতবিনিময় সভা
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধ :
বুধবার বিকাল ৪টার সময় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমানো এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল মোঃসালাউদ্দিন , অফিসার ইনচার্জ মারুফ হোসেনের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার মাহমুদুল হাসান, থানা যুবদলের  সদস্য সচিব বাহাদুর মুন্সী,বিএনপি'র সাবেক থানা আহবায়ক খাইরুল ইসলাম খান জনি,বিএনপি নেতা সাইফুর রহমান,যুবদল নেতা শফিক মোল্লা, ইমরান আহমেদ, হেডকোয়ার্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল, সাংবাদিক নেতা সোহরাব মুন্সী,তরিকুল ইসলাম, ইমরান হোসেন , শেখ রাসেল,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাস, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অপরাধ, মাদক বা অসামাজিক কর্মকাণ্ডের তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা স্থানীয় জনগণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF