Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 15, 2026

সংবাদ শিরোনাম : খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাতকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও ৮

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাতকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও ৮
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনার চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার,অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর রাত আড়াইটার সময় এসআরবি -৬, খুলনা ও এসআরবি-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজুমল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত,মোঃ হাসনাত হাবিব রিফাত (৩০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ হাসনাত হাবিব রিফাত উক্ত ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি,খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনা এসআরবি-৬ এর সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন,আমাদের এই চৌকস বাহিনী নিরালস ভাবে অভিযান পরিচালনা করে চলেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF